যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১০:১২ এ এম
নড়াইলে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

​‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ মে) সকালে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বক্তারা বলেন, ‘নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।’

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইল-২ আসনে সংসদ আতাউর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুন উপস্থিত ছিলেন।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)