মাগুরা প্রতিনিধি
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আওতায় এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগুরা পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক ইমতিয়াজ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী। নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের বাস্তবায়ন কৌশল ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, স্থপতি আজমিরা আক্তার ও ফারহানা ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন, মাগুরা প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, এনজিও প্রতিনিধি জেসমিন আরা মেরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম এবং জামায়াতের পৌর আমির আশরাফ আলী।
দিনব্যাপী এই কর্মশালায় টিএলসিসির (TLCC) ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা মাগুরা পৌরসভাকে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আরইউটিডিপি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।