যশোর, বাংলাদেশ || বুধবার, ২০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় তিন দিনব্যাপী ভূমিমেলা শুরু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৩:০১ পিএম
পাইকগাছায় তিন দিনব্যাপী ভূমিমেলা শুরু

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা" সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিমেলা। গতকাল সোমবার (১৮ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মো. হাসিবুর রহমান, আইসিটি অফিসার মো. আব্দুস সামাদ, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করেছে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনলাইনে পাওয়া যাওয়ায় জনগণের হয়রানি অনেকটাই কমছে।

মেলায় আগত দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদানের পাশাপাশি অনলাইনভিত্তিক ভূমি সেবা গ্রহণের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা হচ্ছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)