যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের মধ্যস্থতায় মাগুরার পাঁচ গ্রামের দীর্ঘ বিরোধের অবসান

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১১:৫৮ এ এম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৭:৪১ পিএম
পুলিশের মধ্যস্থতায় মাগুরার পাঁচ গ্রামের দীর্ঘ বিরোধের অবসান

সামাজিক শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা নিলো মাগুরা জেলা পুলিশ। জেলার পাঁচটি গ্রামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলমান দীর্ঘদিনের বিরোধ ও উত্তেজনা নিরসনে পুলিশের মধ্যস্থতায় একটি সফল সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিবাদমান দুই পক্ষের প্রতিনিধিরা দীর্ঘদিনের শত্রুতা ভুলে ভবিষ্যতে মিলেমিশে থাকার শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার (২ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা'র নির্দেশনায় ও উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

এতে আলমখালী, হাজরাপুর, ইছাখাদা, বাঁশতৈল ও রাজারামপুর গ্রামের অবরুদ্ধ ক্ষোভ ও বিরোধের শান্তিপূর্ণ সমাধান আসে। সভায় বিরোধে জড়িত উভয় পক্ষের মূল প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই নিজেদের ভুল বুঝতে পেরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে একমত হন।

সভায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। যে কোনো বিরোধ আইন হাতে তুলে না নিয়ে, আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করাই উত্তম পথ। তিনি সবাইকে অতীতের সবকিছু ভুলে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানান।

সভার সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় আলোচনার শেষভাগে। অংশগ্রহণকারী সকল পক্ষ এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে একজন সম্মানিত আলেমের উপস্থিতিতে দুই পক্ষের মানুষ একে অপরকে জড়িয়ে ধরেন, বুকে বুক মেলান এবং হাতে হাত রেখে ভবিষ্যতে মিলেমিশে বসবাস ও পারস্পরিক অঙ্গীকার রক্ষার ঐতিহাসিক শপথ গ্রহণ করেন।

উক্ত সম্প্রীতি সভায় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম।

এছাড়া সভায় দুই পক্ষের সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলী আজাদ, তৈয়ব আসাদ, আশরাফুজ্জামান রনি, মিনহাজ উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম, আসলাম শেখ, মনিরুল ইসলাম, আতিয়ার রহমান, লিয়াকত, সুলতান, আবু তালেব, সাহেব আলী, হাফেজ আখতারুজ্জামান মঞ্জু, হুমায়ুন কবির, আরোজ আলী, সাত্তার, পিকুল মন্ডল, মোস্তফা, উজির আলী, সুলতান মোল্লা, আবুল হোসেন বিশ্বাস ও বাহারুল শেখসহ স্থানীয় নেতারা।

সভা শেষে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)