স্টাফ রিপোর্টার
, যশোর
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলাদলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। শনিবার সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর সভাপতি শামসুন্নাহার পান্না, সদর উপজেলা সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা।

মোট তিন গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। বিকেল সাড়ে তিনটায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।