যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাকের নিচে পিষ্ট হয়ে আলমডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ১২:২১ পিএম
ট্রাকের নিচে পিষ্ট হয়ে আলমডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার দিকে ফিরছিলেন। পথিমধ্যে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 'আসাদ এগ্রোটেক লিমিটেড'-এর একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মুখমণ্ডল ও মাথা বিকৃত হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকা থেকে ঘাতক ট্রাকটি আটকাতে সক্ষম হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণপিটুনি দেয়। পরে সুযোগ বুঝে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

এদিকে দুর্ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)