যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেড় শতাধিক প্রবীণ পেলেন বিনামূল্যে চক্ষুসেবা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০১:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৩:২৪ পিএম
দেড় শতাধিক প্রবীণ পেলেন বিনামূল্যে চক্ষুসেবা

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শহরের জয়তী সোসাইটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য অন্যান্য স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পও নিয়মিত আয়োজন করা হবে।’

এডুকেশনাল, চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই শিবিরে দেড় শতাধিক ষাটোর্ধ্ব অসহায় নারী-পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে নির্বাচিত ১৫ জন রোগীর ছানি অপারেশনসহ বিনামূল্যে লেন্স স্থাপনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আয়োজকরা জানান, এই সেবামূলক উদ্যোগের মাধ্যমে অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন। চিকিৎসা গ্রহণকারী প্রবীণদের মধ্যেও এই আয়োজনকে ঘিরে ব্যাপক সন্তোষ ও আনন্দ দেখা গেছে। চিকিৎসাসেবাকে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জয়তী সোসাইটির হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, রফিকুল ইসলাম, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ইকোর প্রোগ্রামার আরিফ নূর এবং প্রজেক্ট অফিসার আব্দুল কাদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)