যশোর, বাংলাদেশ || শনিবার, ২০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি কর্মচারী না হয়েও ভূমি অফিসের নিয়ন্ত্রক!

সংবাদ প্রকাশের পর তদবির-সমঝোতার চেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:৪৭ পিএম
সংবাদ প্রকাশের পর তদবির-সমঝোতার চেষ্টা

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন ভূমি অফিসে সরকারি পদে না থেকেও জাহাঙ্গীর হোসেন বাবু নামে এক ব্যক্তির, দীর্ঘদিন সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে ‘সরকারি কর্মচারী না হয়েও ভূমি অফিসের নিয়ন্ত্রক’ শিরোনামে সুবর্ণভূমিতে প্রতিবেদন প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রতিবেদন প্রকাশের পর প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে প্রতিবেদকের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সেই প্রচেষ্টা সফল না হলে যুবলীগ ও যুবদল নেতাসহ অন্তত ৭-৮ জন পর্যায়ক্রমে ফোনে যোগাযোগ করে পত্রিকাটির প্রতিবেদককে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আবার ‘সমঝোতা’ ও আর্থিক প্রস্তাব দিয়েছেন। এছাড়াও  হুমকিমূলক বক্তব্যও দিয়েছেন।

এসব ফোনালাপের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে।

এদিকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি নিজেকে ‘বিএনপি সার্চ কমিটি’র সদস্য পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিকনেতার কাছে অভিযোগ করেন যে, সংশ্লিষ্ট প্রতিবেদক অর্থ দাবি করেছিলেন এবং অর্থ না পাওয়ায় এ প্রতিবেদন প্রকাশ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে তার কাছে কোনো তথ্য-প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি।’

তিনি আরো বলেন, ‘বাবু আমাদের দলীয় ছেলে অফিসে আউটসোর্সিং কাজ করে।’

এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মাপুকুর ইউনিয়ন ভূমি অফিসে সরকারি কোনো পদে কর্মরত না হয়েও জাহাঙ্গীর হোসেন বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের দাবি, মিউটেশন, নামজারি, খাজনা ও অন্যান্য ভূমিসংক্রান্ত কাজে তাঁকে নিয়মিত সক্রিয় দেখা যায়।

প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধ বালু উত্তোলনের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের কয়েকজন দাবি করেন, বিভিন্ন ঘটনায় তাকে ঘটনাস্থলেও দেখা গেছে।

কলেজ শিক্ষার্থী মোজাফফর হোসেন বলেন সরকারি একটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)