যশোর, বাংলাদেশ || শনিবার, ২০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারী নেতৃত্ব বিকাশে যশোরে ফাউন্ডেশন কোর্স

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:৪৬ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:৫৮ পিএম
নারী নেতৃত্ব বিকাশে যশোরে ফাউন্ডেশন কোর্স

বিকশিত নারী নেটওয়ার্ক যশোর রিজিওনের আয়োজনে শুক্রবার আরআরএফ ট্রেনিং সেন্টারে ২৬০তম নারী নেতৃত্ব বিকাশ ফাউন্ডেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আলমগীর কবির তুহিন, জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন।

প্রশিক্ষণে যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন পেশার মোট ২৫জন নারী অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে নারী নেতৃত্ব বিকাশ, নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা, নাগরিক অধিকার, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ, লিঙ্গ সমতা, সমাজ উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন বিষয়ে শেখানো হচ্ছে।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)