যশোর, বাংলাদেশ || শনিবার, ২০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে আলোকিত ধোপাদী

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:৩৫ পিএম
অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে আলোকিত ধোপাদী

যশোরের অভয়নগরে অসহায় দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে 'আলোকিত ধোপাদী' নামে স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলুরবটতলা এলাকায় মৃত অন্ধ হাফেজ আতিয়ার রহমানের বাড়িতে গিয়ে সংগঠনটির সদস্যরা তার পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন আলোকিত ধোপাদীর প্রতিষ্ঠাতা সদস্য আশিকুর রহমান, ইস্রাফিল হোসেন, রাইয়ানুল হক রাহাত, সজল ইসলাম ও আকিবুর রহমান আকিব।

তাদের দেওয়া সহায়তার মধ্যে ছিল -চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন শুকনো খাবার।

আলোকিত ধোপাদীর প্রতিষ্ঠাতা সদস্য ইস্রাফিল হোসেন বলেন, প্রায় একবছর আগে ধোপাদী গ্রামের উলুরবটতলা এলাকার বাসিন্দা অন্ধ হাফেজ আতিয়ার রহমান মৃত্যুবরণ করেন। সম্পূর্ণ দৃষ্টিহীন বা অন্ধ ছিলেন তিনি। স্থানীয় নূরানী মাদরাসায় হেফজ বিভাগে শিক্ষকতা করতেন। মৃত্যুর পর তার স্ত্রী ও তিন মেয়েসহ এক ছেলে অসহায় হয়ে পড়েন। শুরু হয় তাদের পরিবারে খাবারের সংকট। বিষয়টি জানার পর অসহায় দরিদ্র পরিবারটির জন্য আলোকিত ধোপাদীর পক্ষ থেকে এক মাসের খাদ্যসামগ্রী ওই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)