যশোর, বাংলাদেশ || শনিবার, ২০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোটরসাইকেল উদ্ধারের ঘটনা পুলিশকে মারধর, আটক ১

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:০০ পিএম
মোটরসাইকেল উদ্ধারের ঘটনা পুলিশকে মারধর, আটক ১

যশোরের কেশবপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রুমির ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ি থেকে চুরি হয়। এ ব্যাপারে তারা স্থানীয় চিংড়া ফাঁড়িতে একটি অভিযোগ করা হয়। এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পাশের চিংড়া গ্রামের আবদুর রশিদের (৪০) বাড়ি থেকে ওই মোটরসাইকেলটি উদ্ধার করেন।

বিকেলে এ খবর পেয়ে আশরাফুজ্জামানসহ ৪০/৫০ জন কিশোর ও যুবক সেখানে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও ঘটনার সাথে জড়িতকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানান। এএসআই নজরুল ইসলাম তাদের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই মোটরসাইকেলটি বুঝিয়ে দেওয়া হবে বলে জানান।

এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে নেয়। পরে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগে আবদুর রশিদ নামে এক ব্যাক্তিকে আটক করা হয়।

এএসআই নজরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি বুঝে নেওয়ার কথা বললে তারা পুলিশের ওপর হামলা চালায়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)