যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা’

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৮:৫৩ এ এম
‘গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা’

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত 'বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি'র এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকো'র নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীর প্রমুখ।

সভায় জানানো হয়, বর্তমানে সাতক্ষীরা জেলায় মোট ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এই বিপুল সংখ্যক গ্রাহক যদি প্রতিদিন গড়ে মাত্র ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন, তবে বছরে ৩ শত ৪ কোটি টাকা বাঁচানো সম্ভব। বক্তারা আরও জানান, সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১৩.০৯ টাকায় ক্রয় করে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। এরপর আবাসিক গ্রাহকদের কাছে তা মাত্র প্রায় ৪ টাকা দরে সরবরাহ করা হচ্ছে। সুতরাং, সরকারের এই ভর্তুকি দেওয়া বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও বেশি সচেতন ও সাশ্রয়ী হতে হবে।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন কৌশল তুলে ধরে বলা হয়, গ্রাহকদের ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন এসি বা ফ্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি সাধারণ বাল্ব ও ফ্যানের পরিবর্তে এলইডি বাল্ব এবং বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের মাধ্যমেও বিদ্যুৎ অপচয় রোধ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, অফিস-আদালত কিংবা বাসাবাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার অবশ্যই পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে আমরা সবাই সাশ্রয়ী হলে একদিকে যেমন ব্যক্তি নিজে আর্থিকভাবে উপকৃত হবেন, অপরদিকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা পাবে ও দেশ উপকৃত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)