যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ১১:১৮ এ এম
আপডেট : সোমবার, ২২ জুন,২০২৬, ০১:৫৬ পিএম
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বিলকিস খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিলকিস খাতুন উপজেলার শ্যামপুর ইউনিয়নের বেলতলাপাড়ার বাসার আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিলকিস খাতুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের চালক মো. জাব্বারুল তাকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেল চালক জাব্বারুল নিজেও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)