যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট : সোমবার, ২২ জুন,২০২৬, ০৪:০৫ পিএম
দেবহাটায় সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং 'ব্রেকিং দ্য সাইলেন্স' এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

'ব্রেকিং দ্য সাইলেন্স' এর উপজেলা কো-অর্ডিনেটর সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য নাজিমউদ্দিন, আবুল হোসেন, জুলেখা খাতুন, নজরুল ইসলাম, সাজু পারভিন, রেহানা খাতুন, রবিউল ইসলাম, মোখলেছুর রহমানসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সেবামূলক কাজে অগ্রাধিকার প্রদান এবং তাদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)