যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কা, শিশুসহ আহত ৭

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৪:৩১ পিএম
গাংনীতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কা, শিশুসহ আহত ৭

মেহেরপুরের গাংনী উপজেলায় ওষুধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, গাংনী উপজেলার করমদী গ্রামের বহলপাড়া এলাকার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), সোনিয়া খাতুন (২৮), মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) এবং খোরশেদ আলীর ছেলে রায়হান (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যাত্রীরা সবাই করমদী গ্রাম থেকে বাওট গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা ওষুধবাহী একটি কাভার্ড ভ্যান তাদের ব্যাটারিচালিত পাখি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাখি ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানে থাকা চালকসহ সাতজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন এবং তাদের সহায়তায় বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)