যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমএসটিপি অধ্যক্ষের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৯:৩৬ পিএম
এমএসটিপি অধ্যক্ষের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

যশোর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মধুসূদন তারপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খায়রুল আনামের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মঙ্গলবার (২৩ জুন) এ অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের পর থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে অর্থ আদায় ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। বিদ্যালয়ে নিয়মিত অনুষ্ঠিত ২০ নম্বরের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হলেও সেই অর্থের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব শিক্ষক ও অভিভাবকদের উপস্থাপন করা হয় না।

পরিচালনা কমিটির যথাযথ অনুমোদন ছাড়াই বেশ কিছু গাছ বিক্রি করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। গাছ বিক্রির অর্থের হিসাব নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ভবন নির্মাণ ও সংস্কার কাজেও অনিয়মের বিভিন্ন অভিযোগের পাশাপাশি স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং প্রভাব খাটিয়ে নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে সদর উপজেলা শিক্ষা অফিসারের কাছে এই বিদ্যাপীঠের অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল; সুবর্ণভূমিতে প্রকাশিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)