যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাঁচ কিস্তিতে জমা হবে এইচএসসি লিখিত উত্তরপত্র

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:১১ পিএম
পাঁচ কিস্তিতে জমা হবে এইচএসসি লিখিত উত্তরপত্র

২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার লিখিত উত্তরপত্র পাঁচ কিস্তিতে জমা দিতে হবে। নির্ধারিত দিনে ট্রেজারি বা থানার মালখানা থেকে বের করে সিলগালা না ভেঙ্গে ট্রেজারি বা থানার সার্টিফিকেটসহ পুলিশ প্রহরায় নিরাপদ হেফাজতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই লিখিত উত্তরপত্র অন্যকোনো ব্যবস্থায় পাঠানো যাবে না।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার লিখিত উত্তরপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন পরীক্ষা শেষে ওই দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে তিনি নিজে বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক মারফত পুলিশ প্রহরাসহ নিরাপদ হেফাজতে পাঠানোর ব্যবস্থা করবেন। যদি হাতে হাতে পাঠানো সম্ভব না হয় তবে সময় উল্লেখ করে রেলওয়ে পার্সেলে ঐ দিনই পাঠানোর ব্যবস্থা করতে হবে। যদি হাতে হাতে অথবা রেলওয়ে পার্সেলে পরীক্ষার দিন পাঠানো সম্ভব না হয় সেক্ষেত্রে প্রতিদিন পরীক্ষা শেষে সময় উল্লেখ করে লিখিত উত্তরপত্র ভর্তি বস্তা, প্যাকেট বা বাক্স সিলগালা করে ট্রেজারি বা থানা হেফাজতে মালখানায় রাখতে হবে। নির্ধারিত তারিখে ট্রেজারি বা থানার মালখানা থেকে (সময় উল্লেখ করে) বের করে সিলগালা না ভেঙ্গে ট্রেজারি বা থানার সার্টিফিকেটসহ পুলিশ প্রহরায় নিরাপদ হেফাজতে তিনি নিজে অথবা কোন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক (পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট) এর মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই লিখিত উত্তরপত্র অন্যকোনো ব্যবস্থায় পাঠানো যাবে না।

আগামী ৯ জুলাই প্রথম কিস্তিতে ২, ৪, ৬ ও ৮ জুলাইয়ের খাতা; ১৭ জুলাই দ্বিতীয় কিস্তিতে ১১, ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের খাতা; ২৪ তৃতীয় দ্বিতীয় কিস্তিতে ১৮, ১৯, ২২ ও ২৩ জুলাইয়ের খাতা; ৩১ জুলাই চতুর্থ কিস্তিতে ২৫, ২৭, ২৯ ও ৩০ জুলাইয়ের খাতা; ৯ আগস্ট পঞ্চম কিস্তিতে ১, ২, ৪, ৬ ও ৮ আগস্টের খাতা পাঠাতে হবে।

 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)