যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগের বিরুদ্ধে পাইকগাছায় বিএনপির বিক্ষোভ শোভাযাত্রা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৯:৩১ পিএম
আওয়ামী লীগের বিরুদ্ধে পাইকগাছায় বিএনপির বিক্ষোভ শোভাযাত্রা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে পাইকগাছায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা ও পৌর বিএনপি দুপুর ও বিকেলে দুই দফা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

মিছিলগুলো উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, আবু তালেব, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, প্রণব কান্তি মণ্ডল, আসাদুজ্জামান খোকন, মনিরুল ইসলাম মন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ রয়েছে। তারা রাজনৈতিক সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার। বক্তব্য দেন আবু তালেব, জি এম রুস্তম, হুরায়রা বাদশা, বাবু মীর, ফয়সাল রাশেদ সনি, ইকবাল হোসেন, আজাহারুল ইসলাম, এস কে বাবু, হারুন অর রশিদ, আশরাফুল ইসলামসহ যুবদলের নেতাকর্মীরা।

অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলীর সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাবিবুর রহমান হবি মোল্লা, শামিম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আকবর আলী সানা, জামশেদ হোসেন মুন্না, আনারুল ইসলাম, শংকর কুমার গাইন, মাসুম বিল্লাহ, শাহিন আলম, এম এ মাজেদ, সঞ্জয় সানা ও শাহিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)