অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এতে সভাপতিত্ব করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ রজব আলী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, পৌর আমির আলতাফ হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, শিক্ষক এস এম ফারুক আহমেদ, ইউপি চেয়াম্যান শেখ তৈয়েবুর রহমান, বিকাশ রায় কপিল প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় মাদকের বিস্তার রোধে স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। এছাড়া গ্রাম আদালত গতিশীল করা, মহাসড়কে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ, নওয়াপাড়া বাজারের বিভিন্ন রাস্তার ফুটপাত ও ভৈরব নদ তীরবর্তী ওয়াকওয়ে দখলমুক্ত করা, সিদ্ধিপাশা ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা, অনলাইন জুয়া এবং চায়ের দোকানে কেরাম বোর্ড ও তাস খেলা বন্ধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমন্বিত উদ্যোগের পাশাপাশি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।