যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুদকের আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:১২ পিএম
দুদকের আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে লোহাগড়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ডিরেক্টর ড. সৈয়দ এমদাদুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক (সমন্বিত যশোর অঞ্চল) মো. আল আমীন, বিশেষ অতিথি ছিলেন ইউএনও শাম্মী কায়সার, সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী।

প্রতিযোগিতায় অংশ নেয় ইতনা মাধ্যমিক বিদ্যালয়, মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া মাধ্যামিক বিদ্যালয় ও এলএসজেএন ইনস্টিটিউশন।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এলএসজেএন ইনস্টিটিউশন, রানার্স আপ দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)