যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাকা তুলে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রবাসী নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৭:৪৮ পিএম
টাকা তুলে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রবাসী নিহত

মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে একজন প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদরের কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান ঝিনাইদহের পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ইজিবাইকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কামরুজ্জামান। বেলা সাড়ে ১১টার দিকে ইজিবাইকটি বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা কামরুজ্জামান ও অপর এক যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. উমা ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)