যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় উদ্ধার ৫০টি মোবাইলফোন সেট হস্তান্তর

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:১৩ পিএম
খুলনায় উদ্ধার ৫০টি মোবাইলফোন সেট হস্তান্তর

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করা ৫০টি মোবাইলফোন সেট প্রকৃত মালিকদের দিয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের হাতে মোবাইলফোন সেটগুলো তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

পুলিশ সুপার মোবাইলফোন সেট হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সকলকে পরামর্শ দেন।

হারানো মোবাইলফোন সেট ফিরে পেয়ে সংশ্লিষ্টরা পুলিশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)