যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৪:৫৮ পিএম
যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

যশোরের একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিব হাসান (২৫) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে জারহাটের ‘যশোর ট্রেনিং’ নামে একটি ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব যশোর সদর উপজেলার রামনগরের জাবেদ হাসানের ছেলে। তিনি ওই ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ওয়ার্কশপে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিটের শিকার হয়ে গুরুতর আহত হন শাকিব।

তাৎক্ষণিকভাবে তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিবকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)