যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৫:৩৭ পিএম
ঝিনাইদহে অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগীরা এই কর্মসূচির আয়োজন করেন।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ভুক্তভোগী ডাক্তার মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা, চানসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মূল্য দেওয়া হচ্ছে না।

জমির দাম চার লাখ টাকা শতক হলেও দেওয়া হচ্ছে তিন লাখ টাকা। এমনভাবে ওই এলাকার দুই শতাধিক জমির মালিক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)