ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখি করতে ফুটবল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় হহরিণাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
এছাড়া উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূলের জনগণের ভাগ্যান্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে চলেছে।
জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, সরকারের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বন্টন করতে সরকারের নির্দেশনা রয়েছে।