যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:৪২ পিএম
পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা

পাইকগাছা পৌরসভার পানি শাখার নবনির্মিত সভাকক্ষে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলা‌দেশ এবং বেসরকারি উন্নয়ন সহ‌যোগী সংস্থা নবলোকের উদ্যোগে, ওয়াশ (WASH) প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

নবলোকের প্রজেক্ট ম্যানেজার বি. এম নাহিদ হাসান এবং ওয়াটার এইড বাংলাদেশের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার শাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পাইকগাছা পৌরসভা, হরিঢালী ও চাঁদখালী ইউনিয়নে বাস্তবায়নাধীন ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সম্প্রতি হরিঢালী ইউনিয়নের প্রায় ৫০টি পরিবারের জন্য পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি পানি সরবরাহ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। এছাড়াও হ‌রিঢালী ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন ৭০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন রেইন ওয়াটার হার‌ভে‌ষ্টিং সি‌স্টেম স্থাপ‌নের কাজ চ‌লোমান আ‌ছে। প্রকল্প সমূহ বাস্তবায়িত হলে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো সুপেয় পানির সুবিধা পাবে এবং জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ওয়াশ কার্যক্রমকে আরও গতিশীল ও টেঁকসই করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)