ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরগাছা পৌরনভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল এলাহী মিঠু।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুশফিকুর রহমান।
উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় নাট্যবিষয়ক সম্পাদক পলাশ মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, কৃষকদলের সভাপতি আকবার আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন মহি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, পৌর বিএনপি নেতা মনিরুল ইসলাম, আশরাফ হোসেন সেতু, ওয়ালিউল কাদির চুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এর আগে দোয়া মাহফিলের আয়োজনস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।