মাগুরা প্রতিনিধি
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন, সমাবেশ ও র্যালির আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘অধিকার’-এর মাগুরা জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, জুলাইযোদ্ধা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. হোসাইন, জুলাইযোদ্ধা সবুজ হোসেন শাওন, সাংবাদিক শাহীন আলম তুহিন, খায়রুজ্জামান সবুজ ও পলাশ মাহমুদ প্রমুখ।
মানববন্ধন শেষে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করে শহরে একটি শান্তিপূর্ণ র্যালি বের করা হয়।