যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আশুরা উপলক্ষে আলোচনা, তাজিয়া মিছিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৭:৪১ পিএম
যশোরে আশুরা উপলক্ষে আলোচনা, তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল হয়েছে। এতে অংশগ্রহণকারীরা খালি পায়ে, কালো পোশাকে তাজিয়া বহন ও মাতম করেন।

শুক্রবার বেলা ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কারবালার মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে। পরে সেখানে নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে ঈদগাহ থেকে দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়া কার্যকরি পরিষদের ব্যানারে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি দড়াটানা মোড়, চৌরাস্তা ও আরএন রোড হয়ে শহরতলীর মুড়লিতে অবস্থিত ঐতিহাসিক ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে ‘হায় হাসান’, ‘হায় হোসেন’ বলে মাতম করে কারবালার শোকাবহ ঘটনা স্মরণ শোক করা হয়।

ইমামবাড়া কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলে কয়েকশ’ মানুষ অংশ নেন। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকতে দেখা যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন