যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক গুরুতর

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৩:৩১ পিএম
চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক গুরুতর

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয়নাল আবেদীন বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় সজিবুল ইসলাম সজিব (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

নিহত জয়নাল আবেদীন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। আহত সজিব চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চৌগাছা-শার্শা সড়কের দিঘলসিংহা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সজিবুল ইসলাম সজিব একটি নম্বরবিহীন এফজেড ভার্সন-টু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ জয়নাল আবেদীন সড়ক পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের ওপর তুলে দিলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বৃদ্ধ জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন