যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় ফল উৎসব ও বই প্রদর্শনী অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০২:০২ পিএম
লোহাগড়ায় ফল উৎসব ও বই প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় বৈরী আবহাওয়া ও বৃষ্টি-বাদলকে উপেক্ষা করে গ্রীষ্মকালীন ফল উৎসব এবং বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ঐতিহ্যবাহী লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে লাইব্রেরির হলরুমে এই ফল উৎসব ও বই প্রদর্শনীর আয়োজন করা হয়।

রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিমায়ত হোসেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লোহাগড়া সরকারি কলেজের সাবেক জিএস সাচ্চু মিয়া, কৃষিবিদ রঘুনাথ কর, লাইব্রেরির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী মোস্তফা কামাল মিলন এবং প্রধান লাইব্রেরিয়ান সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথি, সাধারণ দর্শনার্থী ও পাঠকদের বিভিন্ন জাতের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। ফল উৎসব ও বই প্রদর্শনী শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন