যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ১০:৩৬ এ এম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০২:০১ পিএম
নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এবং সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে কেবল প্রশাসন নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ পাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন