যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় এক ব্যক্তির আত্মহত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৯:৩২ পিএম
পাইকগাছায় এক ব্যক্তির আত্মহত্যা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে জামাল মোড়ল (৪১) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার কাশিমনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মোড়ল ওই গ্রামের মৃত সোলাইমান মোড়লের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে জামাল মোড়লের স্ত্রী ঘুম থেকে উঠে তাকে নিজ শোয়ার ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সবুর মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

পাইকগাছা থানার ডিউটি অফিসার এসআই মনিরুল ইসলামও এ খবর নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)