যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০২:৪৫ পিএম
কেশবপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

যশোরের কেশবপুরে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রেক্সোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাজী মেশকাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাম্মৎ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, জামায়াতে ইসলামীর পৌর আমির মো. জাকির হোসেন, এনপিপির মো. সম্রাট হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী এবং সাংবাদিক রুহুল কুদ্দুস প্রমুখ।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত জুলাই যোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)