যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬' -এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১০:৩৮ পিএম
'রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬' -এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

'রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬' -এর কোয়ার্টার ফাইনাল পর্বের খেলাগুলো জমজমাট আয়োজনের মধ্যদিয়ে বৃহস্পতিবার শহরের আর এন রোড ক্রীড়া চক্রের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শেষ আটের এই রোমাঞ্চকর লড়াই শেষে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ, মরক্কো, উরুগুয়ে এবং আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে বাংলাদেশ।  মাঠজুড়ে চমৎকার পাসিং আর আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে জয় ছিনিয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দিনের অন্য ম্যাচে মরক্কো ৩-১ গোলের বড় ব্যবধানে মিশরকে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে। 

এদিকে  উরুগুয়ে ২-০ গোলে হারিয়েছে  জাপানকে। রক্ষণভাগ নিচ্ছিদ্র রেখে পরিকল্পিত কাউন্টার অ্যাটাকে জাপানি রক্ষণব্যুহ ভেঙে গোল আদায় করে নেয় খুদে খেলোয়াড়রা।

দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও জার্মানি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হাইভোল্টেজ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের শেষ টিকিটটি লুফে নেয় আর্জেন্টিনা । মাঠের গতিময় ফুটবল আর টানটান উত্তেজনা দর্শকদের ভরপুর বিনোদন জুগিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)