স্টাফ রিপোর্টার
, যশোর
ছাত্রমৈত্রী যশোর সরকারি এমএম কলেজ শাখার সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিন্টু (৫৭) আর নেই।
বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মিন্টুর বড়ভাই মাহমুদুর রহমান টুনু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্ত্রী, সন্তান, স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুর দুইটায় যশোর এমএম কলেজ মাঠে তার নামাজে জানাজা ও খোলাডাঙ্গায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বড়ভাই টুনু।
মাহফুজুর রহমান মিন্টু যশোর এমএম কলেজে অধ্যয়নকালে ১৯৮৮-৮৯ সালে ছাত্রমৈত্রীর কলেজ কমিটির সভাপতি এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে অগ্রসৈনিক মিন্টু কলেজে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পরে তিনি আওয়ামী রাজনীতিতে যুক্ত হন।
মাহফুজুর রহমান মিন্টু যশোর শহরের খড়কি এলাকার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সন্তান।