পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. এমদাদুল হক এবং জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুবদল নেতা হুরায়রা বাদশা, ছাত্রশিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, প্রভাষক আবু সাইদ, আবু সাফা এবং জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অমর শহীদ রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন এবং শহীদ নবীনুরের স্ত্রী আকলিমা বেগম ও কন্যাসন্তান ফাহিমা আক্তারসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ। স্মৃতিচারণ করতে গিয়ে তারা আবেগঘন কণ্ঠে জুলাই আন্দোলনের সেই দিনগুলোর কথা এবং শহীদদের মহান আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা আরিফুল ইসলাম ও নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের উত্তরোত্তর শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাইকগাছা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানী।