যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই শহীদ দিবসে লোহাগড়ায় আলোচনা ও দোয়া

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:১৫ পিএম
জুলাই শহীদ দিবসে লোহাগড়ায় আলোচনা ও দোয়া

জুলাই শহীদ দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার এতে সভাপতিত্ব করেন।  

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব দলের আহবায়ক খান মাহমুদ আলম,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামচুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর প্রমুখ। 

এছাড়া যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোহাম্মদ নাসের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি নাজমুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)