যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে বিএনপি নেতা রাসেল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:২৭ পিএম
জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে বিএনপি নেতা রাসেল

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাসস্ট্যান্ড অংশে সড়ক উন্নয়ন কাজ চলার কারণে ‘এনপি রোডটি'’ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ফলে গত কিছুদিন ধরে জিরাট, নরেন্দ্রপুর, আন্দুলিয়া, গাবোখালী, ঢাকুরিয়া ও মণিরামপুরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে জিরাট শিশুতলা হতে হাই স্কুলের সামনে দিয়ে রূপদিয়া রেলওয়ে স্টেশনের বাইপাস সড়কটি ব্যবহৃত হয়ে আসছিল।

তবে, গত কয়েকদিনের টানা বর্ষণে এই গুরুত্বপূর্ণ বিকল্প সড়কটিতে ব্যাপক কাদা জমে পুরোপুরি অচল অবস্থার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এমন পরিস্থিতিতে সাড়া দিয়ে রূপদিয়া রেলওয়ে স্টেশন রোডের সেই কাদাযুক্ত অংশ ও বাইপাস সড়কটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে চলাচলের উপযোগী করে দিয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মাসুদ পারভেজ রাসেল।
 
এই বিষয়ে নিয়মিত পথচারী শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কের কাজের জন্য মূল রাস্তা বন্ধ থাকায় আমরা এই বাইপাস সড়ক ব্যবহার করছিলাম। কিন্তু বৃষ্টিতে কাদা হয়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এই চরম বিপদের সময় নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ভাই নিজের টাকায় রাস্তাটি মেরামত করে দিয়েছেন। এতে আমাদের খুব উপকার হয়েছে।’

কলেজছাত্র আল-আমিন বলেন, কাদায় পা পিছলে প্রতিনিয়ত এখানে মানুষ ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছিল। বিশেষ করে এই রাস্তা ব্যবহারকারী তিন-চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েদের চরম বেকায়দায় পড়তে হয়েছে। তার মতো তরুণ সমাজসেবকরা এভাবে এগিয়ে এলে সমাজের অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব। জনদুর্ভোগ রোধে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘মহাসড়কে সংস্কার কাজ চলায় মানুষ বিকল্প এই রাস্তাটি ব্যবহার করছিল। কিন্তু টানা বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যক্তিগতভাবে রাস্তাটির কাদাযুক্ত অংশ মেরামত ও সংস্কার করার উদ্যোগ নিই। জনগণের কল্যাণে ও তাদের যেকোনো দুর্ভোগে বিএনপি সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)