যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় জুলাই শহীদ দিবস পালিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:১১ পিএম
কালিয়ায় জুলাই শহীদ দিবস পালিত

জুলাই শহীদ দিবসে নড়াইলের কালিয়ায় আলোচনাসভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা রবিউল ইসলাম লিমনের কবর জিয়ারত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী, নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, জুলাইযোদ্ধা মো. বাপ্পী, ইমরান শেখ, জাহিদুর রহমান, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য শারমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নড়াগাতীতে জুলাই যোদ্ধা মো. রবিউল ইসলাম লিমনের কবর জিয়ারত করা হয়। এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)