যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে যুব ও ছাত্রসমাজের মধ্যে ফুটবল বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৭:৪৬ পিএম
মেহেরপুরে যুব ও ছাত্রসমাজের মধ্যে ফুটবল বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় যুব ও ছাত্রসমাজের মধ্যে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

শুক্রবার বিকেলে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরগোপায় ফুটবল বিতরণের আগে তিনি ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে খেলাধুলার প্রসারে ফুটবল বিতরণ করেন।

ফুটবল বিতরণ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফুটবল বিতরণের সময় মনিরুজ্জামান মনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে, শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি এই ফুটবল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)