যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৯:১৭ পিএম
দেবহাটায় তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

দেবহাটায় তিনদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী সখীপুর ইউনিয়নের প্রজেক্ট অফিসে সেফ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ২০ জন নারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।

অনুষ্ঠানে ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মীর আহমেদ তাহমীর সিদ্দিকী।

ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ বলেন, একজন উদ্যোক্তা শুধু ব্যবসা পরিচালনাকারী নন; তিনি সমাজে নতুন ধারণা, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত। তিনি সবাইকে অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)