যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে গিয়ে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৯:২৮ পিএম
মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে গিয়ে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)