যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

Subornovumi আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে অভয়নগরে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ছবি:

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ও এস এম ওহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, ইউএপিইও দেবব্রত রায়সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিশু শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।

নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত ‘সুন্দর হাতে লেখা’ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা হলো, মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা সরকার, আহমেদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তানভীর রহমান এবং নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রুবাইয়া সুলতানা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)