যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:২০ পিএম
ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ১ ঘন্টার ৫০ নম্বরের আর ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ২ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ নীতিমালা প্রকাশ করে।

যে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ৯ম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

শিক্ষার্থীর বয়স: জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। অন্যান্য সব শ্রেণিতে ভর্তির জন্য এ অনুসারে বয়স গণনা করতে হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেয়া যাবে।

শিক্ষাবর্ষ: শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।

শিক্ষার্থী ভর্তিতে তিন পর্যায়ের কমিটি গঠন করার কথা উল্লেখ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তির জন্য উল্লিখিত কমিটি গঠিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)