যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৬:৫৯ পিএম
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তৃতীয়বারের মতো অসাধারণ অ্যাকাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিটি অনুষদের মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং যৌথভাবে সর্বোচ্চ ফল অধিকারীদের মেডেল, সনদ ও অর্থ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে আট অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৯ জন শিক্ষার্থী হলেন—আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফিড, আলী আহসান মোহাম্মদ জুবায়ের, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম ও নাঈমুর রহমান; আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম ও আব্দুল্লাহ আহসান ভূঁইয়া এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম ও নুমান আল হাদী।

কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান অ্যাওয়ার্ড পেয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগের মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের টোগর আলী ও জেসিয়া খাতুন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিরাজাম মনিরা এই সম্মাননা পান। আইন অনুষদের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রফিয়া খাতুন ও হাফসা খানসান সন্ধানী অ্যাওয়ার্ড লাভ করেন।

ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম; ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যশী সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেহেদী হাসান সিকদার অ্যাওয়ার্ড পেয়েছেন। বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহমুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম অ্যাওয়ার্ড লাভ করেন।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মোহনা রহমান নাইস, জান্নাতুন নাঈম ও নাফিজ রহমান সায়েম; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান হাবীব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাহফুজুর রহমান অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল রাশাড় এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান ডিনস অ্যাওয়ার্ড লাভ করেছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মূল্যায়ন এবং একই সঙ্গে এটি তাদের জন্য একটি নতুন দায়িত্ব। ভবিষ্যতে কর্মক্ষেত্রে দেশ, মানুষ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে তাদের ভূমিকা রাখতে হবে।’

উপাচার্য আরও উল্লেখ করেন, ২০২২ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন থাকাকালে তার উদ্যোগেই বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়া শুরু হয়েছিল। যারা এবার অ্যাওয়ার্ড পাননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো করার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য ঘোষণা দেন, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এই আয়োজন সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)