যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবির সমাবর্তন নিবন্ধনের সময় বৃদ্ধি, কমানো হয়েছে ফি

ইবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
ইবির সমাবর্তন নিবন্ধনের সময় বৃদ্ধি, কমানো হয়েছে ফি

Subornovumi ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া— ছবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ফি কমিয়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশটি সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপকমিটি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত সাড়ে চার হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি (২০২৭) ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী স্নাতকদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার (২৫ নভেম্বর) নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)