স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আর্থিক সহযোগিতায় যশোরের হামিদপুর আল-হেরা কলেজের একাদশ শ্রেণির প্রায় অর্ধশত অসচ্ছল শিক্ষার্থীর মাঝে এক সেট করে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনজুরুল হক খোকন। এ সময় শিক্ষার্থীদের পিতা-মাতারাও উপস্থিত ছিলেন।
নতুন পাঠ্যবই উপহার পেয়ে দরিদ্র শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের দীপ্তি।
বই প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।