যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:১৫ পিএম
যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫-২৬ কার্যবর্ষের বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসান শিহাব বলেন, ‘আমাদের দায়িত্ব পালনকালে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ ছিল। এর মধ্যে ক্লাবের ওয়েবসাইট তৈরি, লোগো উন্নয়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পন্ন করেছি। এ ছাড়া ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হয়তো সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টা ছিল ক্লাবের জন্য ভালো কিছু করা। নতুন যারা দায়িত্ব গ্রহণ করেছেন, আমি বিশ্বাস করি, তাদের হাত ধরে ক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্য অর্জন করা সম্ভব হবে।’

নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ‘জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি টানা ১২ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে দুটি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, শিগ্‌গিরই তৃতীয়টি অনুষ্ঠিত হবে।’

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের প্রভাষক মো. তৌহিদুজ্জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুজ্জামান। এ সময় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)