যশোর, বাংলাদেশ || রবিবার, ৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৬:৪৩ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে তিন লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী এক লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী।

এর আগে গত ২৫ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা অনুযায়ী মাত্র এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হয়েছে বলে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন।

ফল পাওয়া যাবে যেভাবে

মোবাইল এসএমএসের মাধ্যমে ফল পেতে nu<space>athn<space>Aplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।

ফল প্রকাশের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)